বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘আসিফ নজরুলের দুর্নীতি?’ বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০ বাংলাবাজার পত্রিকা.কম যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সায় ছিল বিএনপি-জামায়াতের: পররাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত বাংলাবাজার পত্রিকা.কম ইরানের সর্বোচ্চ নেতা যিনি হবেন, তাকেই হত্যা করা হবে: ইসরায়েল বাংলাবাজার পত্রিকা.কম ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি-সংকটের আশঙ্কা: আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড.ইউনূস

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড.ইউনূস

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চার-পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস—এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মোস্তফা জামাল বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।”

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংলাপ ও আলোচনা শেষে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার এ পদক্ষেপ দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : আবদুল মাতিন