মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

আসছে ১১ দেশের পর্যবেক্ষক

আসছে ১১ দেশের পর্যবেক্ষক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১১টি দেশের প্রায় ৮০ জন পর্যবেক্ষকের বাংলাদেশে আসার বিষয় চূড়ান্ত হয়েছে। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়তে পারে। আর ৭ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনের খবর সংগ্রহের জন্য বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০ জন গণমাধ্যমকর্মীর আসার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য এবার বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে ২২৭ জন আবেদন করেছিলেন। মঙ্গলবার পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতির বিষয়ে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। ওই আবেদনে সাড়া দিয়ে এখন পর্যন্ত রাশিয়া, চীন, জাপান, ভারত, নাইজেরিয়া, গাম্বিয়া, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, মরিশাসসহ ১১টি দেশের প্রায় ৮০ জন নির্বাচনী পর্যবেক্ষকের বাংলাদেশে আসার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। বাংলাদেশে যেসব বিদেশি পর্যবেক্ষক আসছেন এদের একটি অংশ আমন্ত্রিত এবং বাকিরা নিজেদের উদ্যোগে আসছেন।

সূত্র জানায়, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগত এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকেরা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে ভারত, রাশিয়া, মরিশাস, শ্রীলংকার নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবেন। সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), কমনওয়েলথ, ইসলামী সহযোগিতা সংস্থা, আরব পার্লামেন্ট এবং আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত থাকবে।

সূত্র আরও জানায়, নির্বাচন কমিশনের আমন্ত্রণে যে সব বিদেশি পর্যবেক্ষণে আসবেন তাদের বাংলাদেশে থাকার সময় থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সব খরচ বাংলাদেশ বহন করবে। আর যারা নিজেদের উদ্যোগে আসবেন তাদের নিজেদেরই পুরো খরচ বহন করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য সব মিলিয়ে ২২৭ জন বিদেশি নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিলেন। এদের মধ্যে ১৫৬ জন পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক। আবেদনকৃত বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।

সম্পাদক : অপূর্ব আহমেদ