বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

ঢাকায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

ঢাকায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। সোমবার বিকেলে উত্তরা সেক্টর ১৪-তে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ১০০–১৫০ জন বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে হাবিব হাসানকে 'ফ্যাসিস্ট' বলে স্লোগান দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করার পর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পরে বিক্ষোভকারীদের স্থানীয়রা জানান, বাড়িটি সাবেক এমপির ভাই নাদিম হাসানের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের বাড়ি ভেবে উত্তেজিত বিক্ষোভকারীদের একটি দল এখানে এসে একটি গাড়িতে আগুন দিয়েছে।


 


সম্পাদক : আবদুল মাতিন