বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

এবার ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি

এবার ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি

ককটেল ছোড়া বা এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 


বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।


এ সময় মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিক্রিয়ায় ডিএমপি কমিশনার বলেন, ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হওয়ায় পুলিশের মনোবলে আঘাত লেগেছে। ককটেল ছোড়া বা এ ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে।


এর আগে, ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা দেখামাত্র গুলি করার নির্দেশ দেন শেখ মো. সাজ্জাত আলী। এ বিষয়ে তিনি জানান, নাশকতার চেষ্টা করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেওয়া রয়েছে।


ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব- আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।


সম্পাদক : আবদুল মাতিন