বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

হঠাৎ ‘চিকেন নেক’ করিডোরে সর্বোচ্চ সতর্কতা

হঠাৎ ‘চিকেন নেক’ করিডোরে সর্বোচ্চ সতর্কতা

ভারতের অত্যন্ত কৌশলগত এলাকা ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী কয়েকটি দেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তের কাছে সম্ভাব্য চীনা তৎপরতা এবং দিল্লির লালকেল্লার নিকটবর্তী বিস্ফোরণের পর ভারতের এই গুরুত্বপূর্ণ করিডোরে নিরাপত্তা জোরদার করা অপরিহার্য হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির কেন্দ্রীয় আইবি অফিসে ভারতের একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। করিডোরটির নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা করতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়েছিল।

বৈঠকে ভারতের চারটি সীমান্তরক্ষা বাহিনী—বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীসহ কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।


এছাড়া উপস্থিত ছিলেন আর্মি ইন্টেলিজেন্স, সেন্ট্রাল রেলওয়ে পুলিশ (আরপিএফ) এবং স্টেট রেলওয়ে পুলিশ (জিআরপিও), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক বিভাগ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অতি সংবেদনশীল এই বৈঠকটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করিডোরটিতে নজরদারি আরও বাড়ানো, সীমান্ত এলাকায় কার্যক্রম দ্বিগুণ করা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



সূত্র: নিউইয়র্ক মর্নিং

সম্পাদক : আবদুল মাতিন