বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

রণবীর সিংয়ের সঙ্গে নাচের ভিডিও ভাইরাল ট্রাম্পের হবু পুত্রবধূর

রণবীর সিংয়ের সঙ্গে নাচের ভিডিও ভাইরাল ট্রাম্পের হবু পুত্রবধূর

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের বাগদত্তা বেটিনা আন্ডারসন এবং বলিউড তারকা রণবীর সিংয়ের নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের রাজস্থানের উদয়পুরে একটি জমকালো বিয়ের অনুষ্ঠানে তারা দুজন একসঙ্গে নাচ পরিবেশন করেন। 

উদয়পুরের এই মেগাবাজেট বিয়েটি ছিল আমেরিকা প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী রামা রাজু মন্তেনার মেয়ে নেত্রা মন্তানার। এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে বেটিনা আন্ডারসনকে নিয়ে ভারত সফরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মঞ্চে উঠে রণবীর সিং প্রথমে ট্রাম্প জুনিয়র এবং বেটিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বেটিনা আন্ডারসনের হাত ধরে তার অভিনীত সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-তে নাচ শুরু করেন। রণবীরের প্রাণবন্ত নাচের স্টেপ দেখে বেটিনা আন্ডারসনও দ্রুত নাচে অংশ নেন এবং মঞ্চ মাতান।

রণবীরের সঙ্গে বেটিনার এই পরিবেশনা দেখে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মুগ্ধ হন এবং হাততালি দিয়ে তাদের উৎসাহ দেন। এই নাচের দৃশ্যটি ক্যামেরাবন্দী হওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং বেটিনা আন্ডারসন দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন এবং তাদের খুব শিগগিরই বিয়ে হওয়ার কথা রয়েছে।

রণবীর সিং তার সিনেমা-পর্দার বাইরেও যেকোনো অনুষ্ঠানে তার উচ্চ উদ্দীপনা ও আকর্ষণীয় নাচের জন্য সুপরিচিত। অক্ষয় কুমারের মতো বলিউড অভিনেতারাও রসিকতা করে তার এই বিশেষ গুণের প্রশংসা করেছেন।

সম্পাদক : আবদুল মাতিন