বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২ তেলবাহী ট্যাংকারে হামলা: ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম বন্ধ বাংলাবাজার পত্রিকা.কম গোল পেলেন না মেসি, জিততে পারলো না মায়ামিও বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশসহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু বাংলাবাজার পত্রিকা.কম নাহিদ ইসলামের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন বাংলাবাজার পত্রিকা.কম যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় দিবসের তালিকা থেকে বাদ ৭ মার্চ ও ১৫ আগস্ট, আছে ৫ আগস্ট বাংলাবাজার পত্রিকা.কম রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ বাংলাবাজার পত্রিকা.কম 'না বুঝে সরকারকে কোনও সহযোগিতা করবে না জামায়াত' বাংলাবাজার পত্রিকা.কম 'জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এটাতে জাতীয়ভাবে সম্মত থাকতে হবে' বাংলাবাজার পত্রিকা.কম ববি হাজ্জাজের আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

আদা এভাবে খেলে ওজন কমবে

আদা এভাবে খেলে ওজন কমবে

ওজন কমানোর তালিকায় আদা বরাবরই একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান। রান্নাঘরের এই সাধারণ মসলাটিই সঠিকভাবে ব্যবহার করলে ওজন ঝরানোর প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে দিতে পারে। আদা দিয়ে তৈরি করা যায় এমন কিছু পানীয়, যা নিয়ম মেনে পান করলে শরীরে ম্যাজিকের মতো কাজ করে। বিশেষ করে আদা চা-যা কম পরিশ্রমে, সামান্য ডায়েট ফাঁকি দিয়েও ওজন কমাতে সহায়ক হতে পারে।


কেন আদা চা এত কার্যকর?

আদা প্রাকৃতিকভাবেই খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় যৌগিক উপাদানে ভরপুর। এই উপাদানগুলো শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে চর্বি গলানোর প্রক্রিয়াও দ্রুত হয়। বেশি খাওয়াদাওয়ার পর আদা চা পান করলে হজম ভালো হয় এবং পেট ফাঁপার সমস্যাও কমে। পাশাপাশি আদায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য শরীরে অতিরিক্ত পানিজমতে বাধা দেয়, যা ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


একটি সহজ পদ্ধতিতে আদা চা তৈরি করতে পারেন আদার রস দিয়ে। ২ টেবিল চামচ আদার রসের সঙ্গে ২টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এতে অল্প গোলমরিচ গুঁড়া ও সামান্য পিঙ্ক সল্ট যোগ করুন। এবার এই মিশ্রণটি এক কাপ উষ্ণ পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ওজন কমানোর উপযোগী আদা চা।

অন্যভাবে চাইলে আদা কুচি করে পানিতে ভালোভাবে ফুটিয়ে সেই পানিতে একটি গ্রিন টি ব্যাগ ও এক টুকরো দারুচিনি দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিন। হালকা গরম অবস্থাতেই পান করুন। ভালো ফল পেতে দিনে দুই বার এই চা পান করা যেতে পারে।


আদা-লেবুর ডিটক্স ওয়াটারও হতে পারে ভরসা

চা না খেতে চাইলে আদা ও লেবু দিয়ে ডিটক্স ওয়াটারও বানাতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক টুকরো আদা সামান্য থেঁতো করে পানিতে ভিজিয়ে রাখুন। সঙ্গে একটি লেবুর টুকরো দিন। পরদিন সকালে নাস্তার পর এই পানি পান করুন। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, হজম ভালো রাখে এবং ত্বকেও আনে উজ্জ্বলতা।


সঠিক খাদ্যাভ্যাস ও হালকা ব্যায়ামের সঙ্গে আদা চা বা ডিটক্স ওয়াটার নিয়মিত পান করলে ওজন কমানোর পথটা হতে পারে অনেকটাই সহজ।



সম্পাদক : আবদুল মাতিন