মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলা বাংলাবাজার পত্রিকা.কম খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন বাংলাবাজার পত্রিকা.কম মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাবাজার পত্রিকা.কম সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলাবাজার পত্রিকা.কম এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা বাংলাবাজার পত্রিকা.কম প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সোবহানার অনন্য নজির

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সোবহানার অনন্য নজির

দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়লেন সোবহানা মোস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারে স্বীকৃতি হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ হলেন এই ব্যাটসম্যান। 


২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার।


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের পারফরম্যান্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সোবহানা।


 আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে তাদের টপকে সেরা হয়েছেন নারী বিশ্বকাপের বাছাইপর্বে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করা বাংলাদেশের সোবহানা।


টুর্নামেন্টে নিজেদের ৬ ম্যাচের সব কটিতেই জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল জায়গা করে নেয় জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে।


গতকাল পুরুষ ক্রিকেটারদের মাসসেরা খেলোয়াড়ের নামও জানিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির জন্য জানুয়ারি মাসের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারল মিচেল। 

সম্পাদক : আবদুল মাতিন