বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

ঢাবিতে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

ঢাবিতে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্তৃপক্ষ। এতে চূড়ান্ত বিষয় মনোনয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে তিন জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।


ঢাবির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। 


ভর্তি সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্তমানে তাদের চূড়ান্ত বিষয় (Final Subject) অনলাইনে দেখতে পাচ্ছে এবং হল মনোনয়ন কার্যক্রম চলমান রয়েছে।


আরো বলা হয়েছে, হল মনোনয়ন কার্যক্রম অতি স্বল্প সময়ের মধ্যে (প্রায় এক থেকে দুই দিনের মধ্যে) সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়, বিভাগ বা ইনস্টিটিউট এবং হলের ভর্তি ফি অনলাইনে প্রদানের কার্যক্রম শুরু করা হবে।


সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশনার জন্য ঢাবির ভর্তি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে ঢাবির বিশেষ বিজ্ঞপ্তিতে।

সম্পাদক : আবদুল মাতিন