বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য ব্যাপক সাড়া পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল নতুন করে যাচাইয়ের আবেদন করেছেন।



এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ তথ্য জানিয়েছেন। আবেদন গ্রহণের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।


ঢাকা বোর্ডের হিসাব অনুযায়ী, এ বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন জমা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি।


বিষয়ভিত্তিক হিসাবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন এসেছে। আইসিটি বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি। বোর্ডটির বিষয়ভিত্তিক তালিকায় এই তিন পত্রে আবেদনকারীদের আগ্রহ সবচেয়ে বেশি।


ইংরেজি ও আইসিটিতে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়ার বিষয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষার আয়োজন থেকে শুরু করে মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে।


পাশাপাশি শিক্ষক স্বল্পতাকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়।


এ ছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটির পাঠ্যক্রম বেশি কঠিন মনে হতে পারে। ঢাকা বোর্ডের তথ্য বলছে, বাংলার দুই পত্রেই ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে।


বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে রসায়নের প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞানের দুই পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন করা হয়েছে।


মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসনের প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্মে ১ হাজার ৯৯৭টি আবেদন এসেছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞানের দুই পত্রে ৩ হাজার ৮২৭টি করে আবেদন জমা হয়েছে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় আবেদন পড়েছে ২ হাজার ৩৩১টি।


শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত পরীক্ষার ফলাফলে ১১টি বোর্ডে গড় উত্তীর্ণের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে সফল হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সর্বোচ্চ জিপিএ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।


আবেদনকারীদের অপেক্ষার অবসান ঘটবে আগামী ২৩ নভেম্বর। ওই দিন পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান।

 

এর আগে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল সংশোধনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছিল। ১১টি বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্রের ফল পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। যাচাই শেষে ফেল থেকে উত্তীর্ণ হন ৪ হাজার ৫৮৫ জন এবং নতুন করে জিপিএ ৫ অর্জন করেন ৩ হাজার ৭৯ জন।


বোর্ড চেয়ারম্যান আরো জানিয়েছেন, উত্তরপত্র যাচাইয়ে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদক : আবদুল মাতিন