বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

ব্লকেড কর্মসূচিতে অচল ডুয়েট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অচলাবস্থার সমাধান হয়নি। ফলে রবিবার রাত থেকেই প্রবেশ ও বাহিরের সব গেট বন্ধ করে দিয়ে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।


এরপর থেকে ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে, উদ্ভুত পরিস্থিতি ও সমস্যা নিরসনে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধিরা (ডুয়েটের সাবেক শিক্ষক ও শিক্ষার্থী) ডুয়েটে বৈঠকে বসেন। রাত ১০টা পর্যন্ত বৈঠক চলে। ওই বৈঠকে সদ্য বিদায়ী ভিসি উপস্থিত থাকলেও ছিলেন না নতুন নিয়োগ পাওয়া ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।


আলোচনায় যেসব সিদ্ধান্ত হয় শিক্ষার্থী প্রতিনিধিরা তা মেনে নেওয়ার ব্যাপারে অন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানানোর কথা জানান। কিন্তু রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ ও বের হওয়ার সব গেট বন্ধ করে দিয়ে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি শুরু করে। সোমবার সকালেও কর্মসূচি অব্যাহত ছিল। কাউকে ভিতরে প্রবেশ ও বের হতে দিচ্ছে না শিক্ষার্থীদের একাংশ।

 


বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস জানান, রবিবারের বৈঠকে সমস্যার সমাধান হয়নি। তবে আলোচনার অগ্রগতি হয়েছে। ছাত্ররা তাদের সিদ্ধান্ত সোমবার সকালে জানানোর কথা ছিল। তবে রবিবার রাত থেকে তারা ব্লকেড কর্মসূচি শুরু করেছে বলে শুনেছেন। আমরা সকাল ১০টা সাড়ে ১০টা পর্যন্ত তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।


তারা সিদ্ধান্ত না জানালে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

সম্পাদক : আবদুল মাতিন