বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে সরকার শিশুদের জন্য স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আপনারা আগামী দুই মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করেছি।


বৃহস্পতিবার (৪ জুন) সকালে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।


শিক্ষামন্ত্রী বলেন, এক মিটিংয়ে ‘‘প্রধানমন্ত্রী বলেছিলেন আমি যখন ইংল্যান্ড ছিলাম আমার বাসার সামনে দিয়ে ছোট শিশুরা কি সুন্দর জুতা, মোজা, সুন্দর ড্রেস পড়ে ব্যাগ কাধে স্কুলে যায়। আমি শুধু চিন্তা করতাম কবে আমাদের দেশের শিশুতের এই ব্যবস্থা হবে।’’ ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে গিয়েছে। আপনারা আগামী দুই মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করেছি।’ 


চলতি বছরের মধ্যে সারাদেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।


শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাকে আনন্দময় করতে খেলাধূলাকে কারিকুলামে যুক্ত করা হবে, শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সকল পদক্ষেপ নিবে সরকার।’


শিক্ষামন্ত্রী আরও জানান, শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। সুশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের ড্রেসবিহীন রাখা হবে না এবং অবকাঠামোহীন শিক্ষাপ্রতিষ্ঠানও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

সম্পাদক : আবদুল মাতিন