শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট, তামাকজাতীয় পণ্য, বিদেশি কাজুবাদাম, আমদানিকৃত মধুসহ বিভিন্ন পণ্যের ওপর কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে এসব পণ্যের দাম বেড়ে যাবে। 

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু চৌধুরী।


বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম এই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটটির মূল প্রতিপাদ্য হলো ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’।


প্রস্তাবিত বাজেটে পণ্যমূল্য বৃদ্ধির তালিকায় রয়েছে সিগারেট ও তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ, ভেপ, বাংলাদেশে প্রস্তুতকৃত বিলাতি মদ, ১২০০-১৬০০ সিসি পর্যন্ত আইসি ইঞ্জিনবিশিষ্ট গাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, কপার টিউব, আমদানিকৃত কোল্ড রোলড এবং কোটেড কয়েল ও শিট, আমদানিকৃত ১ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার, আমদানিকৃত ১২০০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর।


এছাড়া এই তালিকায় রয়েছে আমদানিকৃত মধু, আমদানিকৃত কফি, আমদানিকৃত কাজুবাদাম, আমদানিকৃত খেলনা, আমদানিকৃত টাইলস, আমদানিকৃত টয়লেট ও বেসিন, আমদানিকৃত শার্টিং, প্যান্টিং ও স্যুটিং ফ্যাব্রিক্স, আমদানিকৃত মাইক্রোওয়েভ ওভেন, আমদানিকৃত পাথরের চিপস, আমদানিকৃত সব ধরণের লাইটার ও লাইটারের পার্টস, এম.এস প্রোডাক্ট।

সম্পাদক : আবদুল মাতিন