বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম লিবিয়ায় জিম্মি ৬ বাংলাদেশি তরুণ, পরিবারকে ভিডিও কলে রেখে নির্যাতন বাংলাবাজার পত্রিকা.কম 'রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে' বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরু ২৭ জুলাই বাংলাবাজার পত্রিকা.কম ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা বাংলাবাজার পত্রিকা.কম এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি বাংলাবাজার পত্রিকা.কম দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা বাংলাবাজার পত্রিকা.কম দলীয় বহিষ্কারে এমপি পদ বাতিল নয়, সংসদের চিঠি পেলে ব্যবস্থা: ইসি মাছউদ বাংলাবাজার পত্রিকা.কম বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার বাংলাবাজার পত্রিকা.কম মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

দলীয় বহিষ্কারে এমপি পদ বাতিল নয়, সংসদের চিঠি পেলে ব্যবস্থা: ইসি মাছউদ

দলীয় বহিষ্কারে এমপি পদ বাতিল নয়, সংসদের চিঠি পেলে ব্যবস্থা: ইসি মাছউদ

শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ভিত্তিতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‍“আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সদস্য পদ থাকার সুযোগ থাকে না। কিন্তু, দল যদি কাউকে বহিষ্কার করে, শুধু সেই কারণে সংসদ সদস্য পদ চলে যাওয়ার সুযোগ সংবিধানে নেই।”


তিনি বলেন, “সংসদের পক্ষ থেকে বিষয়টি কমিশনের কাছে রেফার্ড করা হলে বা স্পিকারের মাধ্যমে চিঠি এলে আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।”


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, “কমিশন প্রথমে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে চায়। এ লক্ষ্যে অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি চলছে।”


তিনি বলেন, “সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো দূরত্ব নেই। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আবহাওয়া, সরকারি বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে।”


সম্পাদক : আবদুল মাতিন