মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পড়ে গেলে ভাঙে না, পানির নিচেও সচল টেকনোর নতুন স্মার্টফোন

পড়ে গেলে ভাঙে না, পানির নিচেও সচল টেকনোর নতুন স্মার্টফোন

দৈনন্দিন ব্যবহারে টেকসই পারফরম্যান্সের কথা মাথায় রেখে নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৫০ প্রো বাজারে এনেছে টেকনো বাংলাদেশ। ফোনটি পড়ে যাওয়া, পানি ও ধুলাবালির মতো প্রতিকূল পরিস্থিতিতেও কার্যকরভাবে ব্যবহারের উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ জানায়, স্মার্টফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে। এর ফলে ফোনটি সর্বোচ্চ ৬ মিটার গভীর পানিতে ডুবে গেলেও সচল থাকতে পারে। এছাড়া এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন সুবিধা থাকায় হাত থেকে পড়ে গেলেও পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কম।


ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা ভিডিও দেখা ও গেমিংয়ে মসৃণ অভিজ্ঞতা দেয়। নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি এবং ডিটিএস সমৃদ্ধ ডুয়াল স্পিকার থাকায় কোলাহলপূর্ণ পরিবেশেও পরিষ্কার শব্দ শোনা যায়।


৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬০ ওয়াট সুপার চার্জিং সুবিধার কারণে দ্রুত চার্জ হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়।


ফোনটি মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরে পরিচালিত এবং এতে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই রাইটিং, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট ও এআই স্মার্ট শিডিউলিং-সহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা।


সংস্করণভেদে ফোনটিতে ৬ বা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে, যা একসঙ্গে একাধিক কাজ দ্রুত সম্পন্ন করতে সহায়তা করে।


অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমচালিত ফোনটিতে ফ্রিলিঙ্ক ২.০ প্রযুক্তি রয়েছে, যা দুর্বল নেটওয়ার্কেও কাছাকাছি থাকা সমর্থিত ডিভাইসের সঙ্গে সংযোগ বজায় রাখতে সাহায্য করে। এছাড়া টাচ ট্রান্সফার সুবিধার মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়।


ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ প্রধান ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। পাশাপাশি অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির কারণে ফোনকল বা অনলাইন মিটিংয়ের সময় আশপাশের শব্দ কম শোনা যায়।


বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ৫০ প্রো-এর দাম সংস্করণভেদে ২৬ হাজার ৯৯৯ টাকা এবং ৩০ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

সম্পাদক : আবদুল মাতিন