ঢাকা কলেজে প্রোগ্রামে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ান তারা।
এ ঘটনায় সায়েন্সল্যাব এবং এর আশপাশের এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নিউমার্কেট জোনের এডিসি শওকত আলী বলেন, ‘আজকে একটি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি যাতে সাংঘর্ষিক রূপ না নেয়, সেজন্য আমরা ঘটনাস্থলে আছি। রাস্তা চলাচল সামরিকভাবে বন্ধ ছিল। পরে আমরা তাৎক্ষণিক তা ক্লিয়ার করেছি।’
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















