রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন

জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে।


আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেন, “বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার কোনো রাজনৈতিক দলের বন্দী থাকার বিষয় নয়। জুলাই সনদকে মুক্ত করতেই হবে।”


জুলাই সনদ হলো, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার ও গণতান্ত্রিক রূপরেখা নিয়ে তৈরি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐকমত্যের দলিল। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সনদ তৈরি করেছিল। ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

সম্পাদক : আবদুল মাতিন