বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান বাংলাবাজার পত্রিকা.কম কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ বাংলাবাজার পত্রিকা.কম একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প বাংলাবাজার পত্রিকা.কম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত বাংলাবাজার পত্রিকা.কম কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে ভয়াবহ সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার অভিযোগ ওঠার পরপরই ইরানের কেশম দ্বীপে পালটা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।


মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে উভয় দেশের এই পালটাপালটি সামরিক হামলার তথ্য তুলে ধরা হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বাহরাইনে তাদের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ওই ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করার দাবি করে মার্কিন বাহিনী।


উল্লেখ্য, উপসাগরীয় দেশ বাহরাইনে মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর অবস্থান করে। কৌশলগত কারণে এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।


অন্যদিকে, হামলার দায় স্বীকার করে ইরানের আইআরজিসি এক পৃথক বিবৃতিতে ভিন্ন দাবি করেছে। তাদের মতে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফলভাবে এই হামলা পরিচালনা করেছে।


আইআরজিসি আরও জানায়, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন বাহিনীর চলমান শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ও উসকানির উপযুক্ত জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।


বাহরাইনে ড্রোন হামলার ঘটনার পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। নিজেদের সেনা এবং সামরিক সম্পদের ওপর ইরান সরাসরি আগ্রাসন চালিয়েছে—এমন অভিযোগ তুলে ইরানের অভ্যন্তরে পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।


আত্মরক্ষার যুক্তি দেখিয়ে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এর অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের কেশম দ্বীপে বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করে মার্কিন পক্ষ।

সম্পাদক : আবদুল মাতিন