বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

জবির প্রধান ফটকে তালা, দুই ভবন শাটডাউন

জবির প্রধান ফটকে তালা, দুই ভবন শাটডাউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চলমান গণঅনশন কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়ার পাশাপাশি দুই ভবন শাট ডাউন করে অনশন করছেন শিক্ষার্থীরা।সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে সাজিদ ভবন ও সাড়ে ৮টা থেকে প্রধান ফটক বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরে ৯টার দিকে তারা রফিক ভবনে তালা দেন।এর আগে, রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টা থেকে আমরণ গণঅনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাতে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়।

পরে জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত ছাত্রী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের সামনে বসে পড়েন।

সে সময় ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এখানে এসেছি।এদিকে রোববার রাতে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ।

সম্পাদক : আবদুল মাতিন