বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

সরকারি হলো আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়

সরকারি হলো আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়

নতুন করে দেশের আরও তিনটি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়, খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ও রাজশাহী জেলার পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়। 

জানা গেছে, সরকারি ঘোষণার পর এখন থেকে আমিন জুট মিলস উচ্চবিদ্যালয়কে ‘আমিন জুট মিলস সরকারি উচ্চবিদ্যালয়’, ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় ‘ক্রিসেন্ট সরকারি মাধ্যমিক বিদ্যালয়’ ও রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয় ‘রাজশাহী সরকারি পাটকল উচ্চবিদ্যালয়’ নামে ডাকা হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।


সম্পাদক : আবদুল মাতিন