বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেবে পিএসসি

৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেবে পিএসসি

বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৯তম বিসিএস থেকে নতুন এ সিলেবাস কার্যকর করা হতে পারে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও অন্য সদস্যরা। 

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, বিসিএসের যুগোপযোগী সিলেবাস প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৪৯তম বিসিএস থেকে এ সিলেবাস কার্যকর করা হবে।

নতুন প্রণীত সিলেবাস কেমন হবে- এমন প্রশ্নে তিনি বলেন, আমরা যে সিলেবাস প্রণয়ন করছি, সেটা শুধু বিসিএসকেন্দ্রিক নয়। এ সিলেবাস অনুসরণ করলে বিশ্বের যেকোনো দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই প্রার্থী ভালো করতে পারবেন বলে আশা করি।

সংবাদ সম্মেলনে বিসিএসের জট নিরসনে পরিকল্পনা, মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার পদক্ষেপ, প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ এবং চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের দাবি-দাওয়া পূরণ নিয়ে পিএসসির অবস্থান তুলে ধরা হয়।


এসময় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক : আবদুল মাতিন