মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকের ওপর হামলা বাংলাবাজার পত্রিকা.কম খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরেহ বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন বাংলাবাজার পত্রিকা.কম মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ বাংলাবাজার পত্রিকা.কম সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলাবাজার পত্রিকা.কম এবার নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা বাংলাবাজার পত্রিকা.কম প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে চান প্রধানমন্ত্রী

মৃত্তিকা পদক পেলেন ১০ জন

মৃত্তিকা পদক পেলেন ১০ জন

চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি, সংগীত, অভিনয় প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ৬ এপ্রিল ১৯৯৬ সালে মৃত্তিকা একাডেমির যাত্রা শুরু করে। বিভিন্ন সামাজিক ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার কর্ম প্রচেষ্টায় আপনাদের সহযোগিতায় পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বয়াতী মুহাম্মদ আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সত্যবাদী মানুষ হতে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা, ‘মৃত্তিকা পদক’-২০২৪ প্রদান ও সাংস্কৃতিক’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়  ২১ জানুয়ারি।

বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।  সভাপতিত করেন কবি, সংগঠক ও নির্মাতা রানা হোসেন।  প্রধান আলোচক ছিলেন এ্যাডভোকেট লতিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, দৈনিক স্বাধীন সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ আসাদুজ্জামান আসাদ,  মোঃ আমিনুল ইসলাম টুব্বুস সহ থাকবেন দেশ বরণ্য সংস্কৃতি ব্যক্তিত। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গাজী জাকির হোসেন।

এ বছর মৃত্তিকা পদক-২০২৪ প্রদান করা হয় দশজন গুণ মানুষকে তারা হলেন:  কাজলী আহমেদ (সফল অনুষ্ঠান নির্মাতা), অধ্যাপক মাহবুবা বেগম (সংগীতশিল্পী ও গীতিকার), ভাবনা আহমেদ ( টিভি সংবাদ উপস্থাপক), সৈয়দ মোঃ মিজানুর রহমান পিন্টু (সমাজসেবক), সনজয় আহমেদ বানটি (বেস্ট সম্পাদনা), মোঃ আতিকুর রহমান উজ্জল (চলচ্চিত্র অভিনেতা), এফ এম এ আল মামুন (সমাজসেবক), অভি রহমান বন্যা (বেস্ট সম্পাদনা), এমরান (অভিনেতা)। অনুষ্ঠানটি  উপস্থাপনা করেন নাসরীন গীতি।

সম্পাদক : আবদুল মাতিন