শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন বাংলাবাজার পত্রিকা.কম বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বাংলাবাজার পত্রিকা.কম ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পেলেন যুক্তরাষ্ট্রের ভিসা বাংলাবাজার পত্রিকা.কম রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ বাংলাবাজার পত্রিকা.কম পাটের জীবনরহস্য উন্মোচন কৃষি ও শিল্পে নতুন সম্ভাবনা বাংলাবাজার পত্রিকা.কম ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ বাংলাবাজার পত্রিকা.কম সোশ্যাল মিডিয়ায় অডিও ভাইরাল, ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মাহদী-দীনেশের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

প্রতীকি ছবি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে বুধবার ভোরে দুগ্ধবাহী এক ট্যাঙ্কারের সাথে একটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

জেলা পুলিশ প্রধানের কার্যালয় থেকে জুলফিকার আলী এএফপিকে বলেন, ‘বাসটি পেছন থেকে ট্যাঙ্কারকে ধাক্কা দেয়, এতে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হয়।’ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করেছেন।

সম্প্রচার কেন্দ্র এনডিটিভি পরিবেশিত খবরে বলা হয়,বাসটি ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লির দিকে যাচ্ছিল। দুর্বল ব্যবস্থাপনা এবং আইন মেনে গাড়ি না চালানোয় ভারতে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬৮,০০০ জন নিহত হয়েছে।

গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ২১ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়।

সম্পাদক : আবদুল মাতিন