বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ পদত্যাগ করায় বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে, স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এ পরিস্থিতিতে ২৪ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ক্যাম্পাস পুনরায় খুলে দেওয়া হবে।

এদিকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর প্রতিবাদে সভার ডাক দিয়েছেন সাধারণ শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ মিনার চত্বরে এ সভা হবে। এতে সব শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


//এলএইচ//

সম্পাদক : আবদুল মাতিন