সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সমালোচনার মাঝে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

সমালোচনার মাঝে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী

বিদেশ থেকে অবৈধভাবে মদ আনার সময়ে বিমানবন্দরে ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব ও চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। কিন্তু রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ছেড়ে দেন। দেশের বেশ কটি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।


খবরটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চলছে; মেহজাবীনের ভক্ত-অনুরাগীরাও হতবাক। তবে এ নিয়ে মেহজাবীন কিংবা রাজীবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আরো চর্চায় রূপ নেয়। 


রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মেহজাবীন চৌধুরী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে সাম্প্রতিক অভিযোগ নিয়ে ইঙ্গিতপূর্ণভাবে নিজের ভাবনার  কথা জানিয়েছেন এই অভিনেত্রী। 



মেহজাবীন চৌধুরী বলেন, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।” 


মেহজাবীন চৌধুরী মনে করেন, আবারো তার মানহানির চেষ্টা করা হচ্ছে। ইঙ্গিতপূর্ণভাবে এই অভিনেত্রী বলেন, “আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।”  


কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক ব্যবহারের বিষয়টি উল্লেখ করে মেহজাবীন চৌধুরী বলেন, “পাশাপাশি আরো উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।” 


নারীরা খুব সহজেই টার্গেট হচ্ছেন বলে মনে করেন মেহজাবীন। তার ভাষায়, “নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পিছনে কে বা কারা আছে তা আমার জানা নেই। আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই, আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।”

সম্পাদক : আবদুল মাতিন