বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযানে সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীকে মারধর, নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযানে সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীকে মারধর, নিন্দা

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে দায়িত্বরত সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগে উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 


একইসঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভিযান চলাকালে বাংলানিউজ২৪-এর মাল্টিমিডিয়া সাংবাদিক তোফায়েল আহমেদ পেশাগত দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ উঠেছে, পুলিশ বিনা উসকানিতে তার ওপর হামলা চালায়, এতে তিনি মারাত্মকভাবে আহত হন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা নাইম আহমেদকেও কোনো কারণ ছাড়াই লাঠিপেটা করা হয়।


ঘটনার পর এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসু ভিপি সাদিক কায়েম বিষয়টাকে  ‘ন্যক্কারজনক’ ও ‘মানবাধিকার পরিপন্থি’ বলে উল্লেখ করেছেন। এছাড়াও, ঢাবি শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।



বিজ্ঞপ্তিতে সাদিক কায়েম বলেন, একজন নিরস্ত্র ব্যক্তিকে এভাবে আক্রমণ করা আইন ও মানবাধিকারের পরিপন্থি। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করাই বিধিসম্মত পন্থা। কিন্তু বিনা উসকানিতে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


ডাকসুর পক্ষ থেকে আরো জানানো হয় যে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে নিরস্ত্র নাগরিকদের ওপর আক্রমণ কোনো সভ্য রাষ্ট্রব্যবস্থায় কাম্য নয়। পুলিশ বাহিনীকে তাদের দায়িত্ব ও সীমা সম্পর্কে সচেতন থেকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।



ডাকসু এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী পুলিশ সদস্যদের অনতিবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।


এছাড়া, সোহরাওয়ার্দী উদ্যানসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানের নামে যেন কোনো নিরীহ শিক্ষার্থী বা সাংবাদিক হয়রানির শিকার না হন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি ও স্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে।


ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন