সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন বাংলাবাজার পত্রিকা.কম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ বাংলাবাজার পত্রিকা.কম সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বাংলাবাজার পত্রিকা.কম নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হালুয়াঘাটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে ফসল

হালুয়াঘাটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়েছে ফসল

ময়মনসিংহের হালুয়াঘাটে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার মাজরাকুড়া, কড়ইতলী, সংড়া ও মহিষলেটি গ্রামের নিচু এলাকার শতাধিক হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।


স্থানীয়রা জানান, হঠাৎ ঢলে ধান, ভুট্টা, ঝিঙা, শশা ও বেগুনের ক্ষেত পানির নিচে চলে যায়। পাশাপাশি কয়েকটি পুকুরের মাছও ভেসে গেছে। এদিকে মাজরাকুড়া স্কুলের পিছন দিয়ে কুমারগাতি যাওয়ার সড়কের প্রায় ২০–৩০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, প্রায় ২৪৫ হেক্টর জমির ফসল আংশিক এবং ৭০ হেক্টর সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।


এদিকে ২ নং জুগলী ইউনিয়নের সংড়া গ্রামের কৃষকরা অভিযোগ করেন, এলাকায় ধান কাটার মেশিনের সংকট দেখা দিয়েছে। বর্তমানে যে কয়েকটি হারভেস্টার রয়েছে, সেগুলো একর প্রতি ১০ থেকে ১২ হাজার টাকা ভাড়া দাবি করছে। এতে সময়মতো ধান কাটতে না পেরে কৃষকরা চরম বিপাকে পড়েছেন।


কৃষকদের দাবি, দ্রুত হারভেস্টার সরবরাহ, ভাড়া নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হবে।

সম্পাদক : আবদুল মাতিন