সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ বাংলাবাজার পত্রিকা.কম সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বাংলাবাজার পত্রিকা.কম নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব বাংলাবাজার পত্রিকা.কম নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর এলাকায় মধুমতি নদীর ভাঙনের মুখে রয়েছে শত শত বিঘা ফসলি জমি, রাস্তা-ঘাট ও বসতবাড়ি। ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ফুকরা ইউনিয়নের কৃষকরা।



জেলার পাংখারচর গ্রামের বাসিন্দা জামাল হোসেন (৪৫)। নিজের ৩ বিঘা আর অন্যের ৪ বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। ৭ বিঘা জমির ওপর নির্ভর করেই চলতো তার সংসার। কিন্তু মধুমতি নদীর ভাঙনে ৪ বিঘা জমি হারিয়ে গেছে। বাকি জমিটুকুও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তিনি। শুধু জামাল সরদারই নন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর এলাকায় মধুমতি নদীর ভাঙনে অসংখ্য কৃষক ঘর-বাড়ি ও জমি হারিয়েছেন। এখনও জমি হারানোর শঙ্কায় রয়েছেন কয়েক শ’ কৃষক।



দেখা গেছে, উপজেলার পাংখারচর এলাকায় মধুমতি নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তা-ঘাট। এসব জমিতে বোরো ধান, আমন ধান, আবার কোথাও আখসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। ভাঙন অব্যাহত থাকায় শঙ্কিত স্থানীয় কৃষকরা।



কৃষক আমিনুর রহমান বলেন, ভাঙন রোধ করা না গেলে আমাদের শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারবো না। মধুমতি নদী ধীরে ধীরে আমাদের সব জমি গ্রাস করে নিচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক কৃষককে পথে বসতে হবে। জমি হারালে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। আমরা গরিব মানুষ, জমিটুকুই আমাদের একমাত্র সম্বল। সরকারের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করুন। তা না হলে আমাদের ভিটেমাটি ও ফসলি জমি সবই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।


কৃষক মো. মনিরুজ্জামান বলেন, চোখের সামনে আবাদি জমি নদীতে ভেঙে গেলেও কিছুই করতে পারছি না। এ জমি চাষাবাদ করেই আমাদের সংসার চলে। একের পর এক জমি নদীতে বিলীন হচ্ছে। বাকি জমিটুকুও হারানোর ভয় করছি। জমি না থাকলে পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কী খেয়ে চলব। নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের জমিগুলো রক্ষা করা হোক।



গোপালগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. হাসান আহমেদ বলেন, খোঁজ নিয়ে ভাঙনকবলিত এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বাসস

সম্পাদক : আবদুল মাতিন