সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ বাংলাবাজার পত্রিকা.কম সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বাংলাবাজার পত্রিকা.কম নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব বাংলাবাজার পত্রিকা.কম নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।


সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।


গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরে এ পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ হাজার ১৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।


২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন