বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত সম্পন্ন

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনার মামলার তদন্ত সম্পন্ন

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

রোববার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় এটি প্রথম মামলা যার তদন্ত শেষ হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত ২৪ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।


প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য গত ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়।


প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানি শেষে তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল। তখনকার সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়। এ ছাড়া চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তাদের নাম প্রকাশ করেননি তিনি।


সম্পাদক : আবদুল মাতিন