মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো ভারত, বাকিরা

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো ভারত, বাকিরা

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাক টু ব্যাক শিরোপা জিতে ইতিহাস গড়েছে দলটি। তবে ট্রফি জেতার পাশাপাশি ৩৬ কোটি ৫৭ লাখ টাকা পেয়েছে তারা। আর রানার্সআপ নিউজিল্যান্ডও পেয়েছে সাড়ে ১৯ কোটি টাকা।


অন্যদিকে, সেমিফাইনালে পরাজিত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ৯ কোটি ৬৩ লাখ টাকা করে পেয়েছে। আর সুপার এইটে অংশ নেওয়া দলগুলো জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান প্রত্যেকের অ্যাকাউন্টে গেছে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে। গ্রুপ পর্বে বিদায় নেওয়া ১২টি দলের প্রত্যেকে পেয়েছে ৩ কোটি টাকা।


এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দল ছিল।


গ্রুপ এ: ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র


গ্রুপ বি: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে


গ্রুপ সি: ইংল্যান্ড, ইতালি, নেপাল, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ


গ্রুপ ডি: আফগানিস্তান, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত



প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের আসরের জন্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকা পুরস্কার তহবিল ঘোষণা করে। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।

সম্পাদক : আবদুল মাতিন