সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন বাংলাবাজার পত্রিকা.কম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ বাংলাবাজার পত্রিকা.কম সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বাংলাবাজার পত্রিকা.কম নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

যশোর অঞ্চলের ৬ জেলায় ৫৯ হাজার টন রশুন উৎপাদনের সম্ভাবনা

যশোর অঞ্চলের ৬ জেলায় ৫৯ হাজার টন রশুন উৎপাদনের সম্ভাবনা

চলতি রবি মৌসুমে যশোর কৃষি জোনের আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কৃষি জোনের আওতায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ৫৮ হাজার ৮৮৩ মেট্রিক টন রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন জানান, চলতি মৌসুমে (২০২৩-২৪) এ কৃষি জোনের আওতায় ঝিনাইদহ জেলায় সবচেয়ে বেশি জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২হাজার ৫০৭ হেক্টর জমিতে।

এছাড়া যশোর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৫৫ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১হাজার ৫০০ হেক্টর জমিতে, মেহেরপুর জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২৫ হেক্টর জমিতে এবং চুয়াডাঙ্গা জেলায় রশুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৫ হেক্টর জমিতে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হেক্টর প্রতি উৎপাদন ৯.২৮ টন হিসেবে ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে প্রায় ৫৯ হাজার টন (৫৮ হাজার ৮৮৩ টন) রশুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আবু হোসেন আরও জানান, গত বছর রশুন চাষ করে লাভবান হয়েছেন এ অঞ্চলের কৃষকরা। অনেক প্রান্তিক ও বর্গাচাষি অর্থকরী এ ফসল চাষে দিন দিন ঝুঁকে পড়ছেন। লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রশুন চাষ।

এছাড়া কৃষি অফিসের পক্ষ থেকে রশুন চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,মাঠ দিবস,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।বাজারে রশুনের দাম ভালো থাকায় এ অঞ্চলে রশুন চাষ দিন দিন বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এ অঞ্চলে রশুনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

সম্পাদক : আবদুল মাতিন