সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

পাঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

ক্যারিয়ারে সবই জিতেছেন বিরাট কোহলি। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ। শুধু বাকি ছিল আইপিএল শিরোপা। ১৭ বছর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলে তিনবার ফাইনাল খেলেও অধরা ছিল ওই শিরোপা। বুধবার পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার অধরা ওই শিরোপা উঁচিয়ে ধরল বিরাট কোহলির বেঙ্গালুরু।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করে বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ উইকেটে ১৯০ রান তোলে।

বিরাট কোহলি ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান তোলেন। মায়াঙ্ক আগারওয়াল ১৮ বলে ২৪ রান করেন। রজত পতিদার ১৬ বলে ২৬ রান করেন। লিয়াম লিভিংস্টোন ১৫ বলে দুই ছক্কায় ২৫ ও জিতেশে শর্মা ১০ বলে দুটি করে চার ও ছক্কায় ২৪ রান যোগ করেন। রোমারিও শেইফার্ড ৯ বলে করেন ১৭ রান।

জবাবে পাঞ্জাব ৭ উইকেট হারিয়ে ১৮৪ রানে আটকে যায়। দলটির টপ অর্ডারের তিন ব্যাটার সেট হয়ে ফিরে যান। ওপেনার প্রিয়াংশি আরিয়া ১৯ বলে ২৪ ও প্রবসিমরান সিং ২২ বলে ২৬ করে আউট হন। তিনে নামা জস ইংলিশ ২৩ বলে ৩৯ রান যোগ করেন।

 পাঞ্জাবকে শিরোপার পথে টানছিল শশাঙ্ক সিং। তিনি ৩১ বলে ৬১ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ছক্কা ও তিনটি চার মারেন। কিন্তু নামান ওধেরার ব্যর্থতা৷ কারণে হেরেছে পাঞ্জাব৷ তিনি ১৮ বল খেলে ১৫ রান করে দলকে বিপদে ফেলে দেন।

পাঞ্জাব এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল। ১১ বছর আগেও প্রীতি জিনতার দলের স্বপ্নভঙ্গ হয়। অন্যদিকে বেঙ্গালুরু ও কোহলির প্রথম আইপিএল শিরোপা উৎসবে উপস্থিতি ছিলেন দলটির সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স।

সম্পাদক : আবদুল মাতিন