সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

ঘরোয়া ফুটবলে ২২ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মোহামেডান। এমন সময় হঠাৎ করেই পদত্যাগ করলেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। বৃহস্পতিবার (৫ জুন) ক্লাব সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আব্দুল মুবীনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। একইসঙ্গে ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের কাছেও অনুলিপি পাঠিয়েছেন আলমগীর।

পদত্যাগপত্রে আলমগীর ব্যক্তিগত কারণকে সামনে এনেছেন, তবে ক্লাব পরিচালনা পর্ষদের মেয়াদ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।  চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমি আশা করি নতুন পরিচালনা পর্ষদ ক্লাবকে আরও সুশৃঙ্খল, গতিশীল এবং সাফল্যমণ্ডিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।’

২০২১ সালের মার্চে গঠিত পরিচালনা পর্ষদ ২ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও তারা এখন চার বছর অতিক্রম করে ফেলেছে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যা অনিয়ম। তাই তিনি দ্রুত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের আয়োজনের অনুরোধ করেছেন সভাপতির কাছে।

তিনি প্রত্যাশা করেন, নতুন পরিচালনা পর্ষদ ক্লাবকে আরো গতিশীল ও সাফল্য মণ্ডিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি তিনি ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেয়ার তাগিদ দিয়েছেন। 

চেয়ারম্যান থেকে সরে দাঁড়ালেও ক্লাব ছাড়ছেন না আলমগীর। ফুটবল কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেও ক্লাব পরিচালক হিসেবে তিনি দায়িত্বে থাকবেন এবং ক্লাবের প্রয়োজনে আগের মতোই সক্রিয় থাকবেন বলেও উল্লেখ করেছেন। 

তার পদত্যাগ মোহামেডানের ভবিষ্যৎ ফুটবল পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। মোহামেডানের ফুটবল লিগ শিরোপা জয়ের পেছনে অন্যতম অবদান ফুটবল কমিটির চেয়ারম্যান আলমগীরের। তার আর্থিক সহায়তায় দল গঠন ও পরিচালনায় অনেক বড় ভুমিকা ছিল। 


সম্পাদক : আবদুল মাতিন