সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি: হাইকমিশন বাংলাবাজার পত্রিকা.কম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ বাংলাবাজার পত্রিকা.কম সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বাংলাবাজার পত্রিকা.কম নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

বৃষ্টিতে নুয়ে পড়েছে ধানখেত, ক্ষতির শঙ্কায় কৃষক

বৃষ্টিতে নুয়ে পড়েছে ধানখেত, ক্ষতির শঙ্কায় কৃষক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নীলফামারীতে টানা কয়েকদিনের ভারি বৃষ্টিপাত ও ঝড়ে চলতি মৌসুমের আমন ধান ও শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠের আধপাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে ও গাছের ডগা ফেটে গেছে এবং অনেক খেত পানির নিচে তলিয়ে গেছে, ফলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

শনিবার (১ নভেম্বর) বিকেলে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। 

জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ৫ হাজার ৫৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির বীজ বপন করা হয়েছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, শাকসহ শীতকালীন সবজি চাষ করা হয়েছে।


বৃষ্টির কারণে আধাপাকা ধানগাছ নুয়ে পড়েছে, ফলে ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আগাম আলু ও শীতকালীন সবজির অনেক খেত পানিতে তলিয়ে গেছে। কৃষকরা নালা কেটে জমি থেকে পানি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্পাদক : আবদুল মাতিন