বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচনের আগ মুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা বাংলাবাজার পত্রিকা.কম সূত্রাপুরে ভোট কেনার সময় আটক জামায়াতের নায়েবে আমির, কারাদণ্ড বাংলাবাজার পত্রিকা.কম রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ বাংলাবাজার পত্রিকা.কম ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম টাকাসহ আটকের পর জামায়াত নেতার ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক বাংলাবাজার পত্রিকা.কম তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী বাংলাবাজার পত্রিকা.কম যারা জামায়াত নেতাকে আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব বাংলাবাজার পত্রিকা.কম বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল: পুলিশ

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেবে প্রশাসন

ভূমিকম্পে আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা দেবে প্রশাসন

ঢাকায় ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ সামাল দিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকায় বসবাসরত বা ঢাকায় কাজে আসা এবং ভূমিকম্পের সময় দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা এই সরকারি সহায়তা পাবেন। তবে সহায়তা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ থাকা বাধ্যতামূলক।

আহত ব্যক্তি নিজে বা তাঁর পক্ষে হাসপাতালের পরিচর্যাকারী কিংবা নিকটাত্মীয় ঢাকা জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে এই সহায়তা গ্রহণ করতে পারবেন। জেলা প্রশাসন জানিয়েছে, এ জন্য নির্ধারিত যোগাযোগের নম্বর হলো: +৮৮০১৭০০৭১৬৬৭৮।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যে ভূমিকম্পে আহত রোগী বা তাঁদের স্বজনদের কাছে এই তথ্যটি পৌঁছে দিতে হবে, যাতে তারা প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন।

সম্পাদক : আবদুল মাতিন