বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি।
মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আর সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর ২০ আগস্ট নির্বাচন।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম




















