শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

৩ বছর পর মুম্বাইয়ের নেতৃত্ব পেয়ে যা বললেন রোহিত

৩ বছর পর মুম্বাইয়ের নেতৃত্ব পেয়ে যা বললেন রোহিত

তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব ফিরে পেয়েছেন রোহিত শর্মা। অধিনায়কত্ব ফিরে পেলে মুম্বাইয়ের দেওয়া এক বিবৃতিতে রোহিত বলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের একটা বড় অংশ। এই দলের নেতৃত্ব দিতে পারা সব সময়েই আমার কাছে গর্বের। আমরা কী অর্জন করতে পারি সেটা নিয়ে আত্মবিশ্বাস রয়েছে।


হিটম্যান খ্যাত এই তারকা ওপেনার আরও বলেন, ২০তম মৌসুমে জন্য আমি তৈরি। সামনে যে সমস্যাই থাকুক না কেন, সমর্থকদের আনন্দ করার অনেক মুহূর্ত তৈরি করে দেব। নিজেদের ঘরানার ক্রিকেট খেলা, সকলে মিলে খেলাটা উপভোগ করার দিকেই মনোযোগ থাকবে আমাদের।


মুম্বাই দলের মালিক নীতা অম্বানীর মনে পড়ে গিয়েছে ২০১১-র কথা, যে বছর রোহিত শর্মাকে দলে নেওয়া হয়েছিল। তিনি বলেছেন, রোহিতের দলে যোগ দেওয়ার মুহূর্ত এখনও মনে আছে। এত বছর ধরে ক্রিকেটার হিসেবে ওর গড়ে ওঠার সাক্ষী থাকতে পেরে আমি আপ্লুত। একজন চ্যাম্পিয়ন, নেতা এবং অসাধারণ মানুষ। ২০তম মৌসুমে রোহিতকে অধিনায়ক হিসেবে দেখতে পারা আমাদের কাছে বিশেষ মুহূর্ত। ও এত বছরে আমাদের অনেক সুন্দর স্মৃতি উপহার দিয়েছে।


মুম্বাইয়ের আর এক মালিক নীতি আম্বানির ছেলে আকাশ অম্বানী বলেছেন, রোহিতের সঙ্গে মুম্বাই সমর্থকদের সম্পর্ক বরাবরই বিশেষ। আশা করি নতুন অধ্যায় ওকে আরও গর্বিত করবে।

সম্পাদক : আবদুল মাতিন