রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

স্বর্ণের দামে টানা তিন দফায় পতন

স্বর্ণের দামে টানা তিন দফায় পতন

দেশের বাজারে স্বর্ণের গহনার দাম তৃতীয় দফায় কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে দুই হাজার ১৫৮ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়। 


শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।


এর আগে বৃহস্পতিবার (২২ অক্টােবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।ছবি: সংগৃহীত Vok/lh/ প্রযুক্তি ডেস্ক স্পোর্টস ডেস্ক ডেস্ক নিউজ: লাইফস্টাইল ডেস্ক রান্নাঘর ডেস্ক প্রবাস ডেস্ক চাকরি ডেস্ক স্বাস্থ্য ডেস্ক ধর্ম ডেস্ক বিনোদন ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক রাঙামাটি প্রতিনিধি নিজস্ব প্রতিবেদক দেশের বাজারে স্বর্ণের গহনার দাম তৃতীয় দফায় কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে দুই হাজার ১৫৮ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টােবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ২৬

সম্পাদক : আবদুল মাতিন