সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০ বাংলাবাজার পত্রিকা.কম সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম পাসপোর্ট নিয়ে শেখ হাসিনার নাটকের সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে মধুমতির ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি বাংলাবাজার পত্রিকা.কম নারী-পুরুষের ফ্লার্টের ধরন নিয়ে গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ বাংলাবাজার পত্রিকা.কম হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব বাংলাবাজার পত্রিকা.কম নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

কোনো অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।


রোববার মুক্তি পাওয়ার পর আবু শাদেহ বলেন, তাকে আটকের ঘটনা শুধু তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে নেওয়া রাজনৈতিক পদক্ষেপ। তবে এ ঘটনায় তিনি সাংবাদিকতা চালিয়ে যাবেন বলেও জানান।


গত মঙ্গলবার ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ সন্দেহে তাকে আটক করা হয়। তেল আবিবের কাছে পেতাহ টিকভায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় রাখা হয়েছিল তাকে।


মানবাধিকার সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরায়েলের আরব ভোটারদের সমর্থন দিতে বিদেশি উৎস থেকে অর্থ নেওয়ার সন্দেহে তাকে আটক করা হয়েছিল।



আবু শাদেহ আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে কথা বলেন। পাশাপাশি আল জাজিরায় বিশ্লেষক হিসেবেও উপস্থিত হন তিনি।


তার আইনজীবী হাদিল আবু সালিহ বলেন, আবু শাদেহর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না। কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে তার প্রকাশ্য কথোপকথনই সন্দেহের ভিত্তি ছিল।


আইনজীবীর অভিযোগ, ফিলিস্তিনিরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করলেই এখন তা অপরাধ হিসেবে দেখা হচ্ছে। আবু শাদেহকে সাংবাদিকের বদলে রাজনৈতিক পরামর্শক হিসেবে তুলে ধরারও চেষ্টা করা হয়েছে।


গত ৩ নভেম্বর রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। এ সময় তার দুই সন্তানের সামনে তাকে আটক করা হয়। তার মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র ও বইপত্র জব্দ করা হয়।


সূত্র: আল জাজিরা

সম্পাদক : আবদুল মাতিন