রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু বাংলাবাজার পত্রিকা.কম ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন বাংলাবাজার পত্রিকা.কম নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা বাংলাবাজার পত্রিকা.কম আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শত্রুপক্ষকে শায়েস্তার জন্য ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্জুমান আরা বেগমের কুলখানী অনুষ্ঠিত

আন্জুমান আরা বেগমের কুলখানী অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আন্জুমান আরা বেগমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। তিনি গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৩ টায় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতীর মা আন্জুমান আরা বেগম মৃত্যুর আগে বেশ কিছু দিন তিনি অসুস্থ ছিলেন। ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। তার অপর দুই সন্তান সিডনি ইউনিভার্সিটির পরিচালক সামী হোসেন চিশতী ও সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়না।

কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে তার নামাজে জানাজা শেষে স্বামীর কবরের পাশে তাকে চীর নিদ্রায় শায়িত করা হয়। ২১ ডিসেম্বর কুমিল্লায় সকাল থেকে বিকাল পর্যন্ত কোরআন খতম, দোয়া, মিলাদ, জিয়ারত, দোয়া, তবারক বিতরন ও ২২ ডিসেম্বর ঢাকায় কোরআন খতম, দোয়া, মুনাজাত ও তবারক বিতরন করা হয়।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা কালচারাল রিপোর্টাস ইউনিটি, হাতিরঝিল সাংবাদিক ফোরাম, বিএমএসএফ, ফেনী সাংবাদিক ইউনিটি, পিরোজপুর রিপোর্টাস ইউনিটি, কুমিল্লা রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গভীর শোক জানিয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন